শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডোমারে ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের ৪ জন হাসপাতালে কলাম- ইরান বড্ড একা! কবি মাহমুদুল হাসান নিজামীর জানাজা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে কলকাতায় কাদেরী টাইমস ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনে কারিম কনফারেন্স ও দাওয়াতে ইফতার অনুষ্ঠিত জগন্নাথপুরে টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেঙে দেয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের সেই বিকল্প সেতু জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রসঙ্গ জাল সনদ এবং রাষ্ট্রের করণীয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সময়ের দর্পণ ও আমাদের বাংলাদেশ

ডোমারে ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের ৪ জন হাসপাতালে

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক পান করে একই পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি এলাকার চৌকিদার মোড়ে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন— আলম মিয়া (৪২), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান ফাহিম ইসলাম (৭) ও স্বাধীন মিয়া (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের সময় ভুলবশত তারা কীটনাশক পানিতে গুলিয়ে পান করেন। কিছুক্ষণ পরই তাদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় এবং তারা ছটফট করতে থাকেন।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102