রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত কবিতাঃ নারী শক্তি লজ্জিত বাঙালির কথা সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ জনকে কারাদন্ড বাদাঘাটে ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত সাবেক চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি বনানীতে প্রশংসায় ভাসছে বিএনপি নেতার তরমুজের ব্যবসা  ঐতিহাসিক বদর দিবস: সত্য ও ন্যায়ের বিজয়ের অনন্য দৃষ্টান্ত নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন স্বর্ণা তালুকদার এর একগুচ্ছ কবিতা

সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ জনকে কারাদন্ড

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। সিংগাইর পৌরসভার গোবিন্ধল গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গোবিন্ধল নতুন বাজার নামক স্থানে চকের মধ্যে মাটিকাটা অবস্থায় একটি এস্কেভেটর ,মাটি পরিবহনরত অবস্থায় ২ টি মাটির ট্রলি পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে প্রত্যেককে ১ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অবৈধভাবে ফসলি জমির মাটিকাটার অপরাধে উপজেলার গোবিন্ধল গ্রামের দাদন মিয়ার ছেলে মো.সুজন (৩০) ও মৃত.ওহাব আলীর ছেলে মো.মানিককে (২৮ ) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উক্ত মাটিকাটার কাজে ব্যবহৃত ১ টি এস্কেভেটর ও ২ টি ট্রলি অকেজো করা হয়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগীতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102