
ফরিদপুর সংবাদদাতা:-
মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজানের ৪১ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ সোমবার ১৯ শে রমজান ১৪৪৭ হিজরি দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) এর সুযোগ্য উত্তরসূরী
দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা(মা.আ.) হুজুর কেবলাজানের ৪১ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে
দেওয়ানবাগীর দল ফরিদপুর জেলার আশেকে রাসূলগনের উদ্যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন জনসাধারণের মাঝে ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ পাঠ, ইমাম কুদরতে খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে বিশ পাউন্ডের কেক কাটা হয়,ইফতার মাহফিল পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ও মাদারীপুর জেলার আশেকে রাসুল ভাই ও বোনেরা। আশেকে রাসুল দেলোয়ার হোসেন, আশেকে রাসুল মেহেদী হাসান জিন্নাহ,আশেকে রাসুল সিরাজ শেখ, আশেকে রাসুল এসকেন বেপারী, আশেকে রাসুল জব্বার পুলিশ সহ স্থানীয় আশেকে রাসুলবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ শরীফ এবং মোনাজাত পরিচালনা করেন দেওয়ানবাগীর দল উলামা মিশনের আলেম আশেকে রাসুল গোলাম হোসেন।