মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতি লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়র এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।
দুর্যোগকালীন সময়ে ও মোকাবিলায় কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার সে বিষয়ে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102