বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সমাজের সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। স্বপ্নজয়ী পাঠশালা জগন্নাথপুরের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩ টায় জগন্নাথপুর পৌর শহরে স্বপ্নজয়ী পাঠশালার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পথশিশু ও শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
স্বপ্নজয়ী পাঠশালার প্রতিষ্ঠাতা এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে নিবেদিতপ্রাণ বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাগরিকা নাসরিনের পক্ষ থেকে এ ঈদ উপহার প্রদান করা হয়। এই মহৎ উদ্যোগের মাধ্যমে অসহায় ,সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক মোঃ জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও তরুণ সমাজসেবক শামীম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও যুব ফোরামের কোষাধ্যক্ষ মোঃ শাজাহান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা মানবিক ও সামাজিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের মনে আনন্দের পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, স্বপ্নজয়ী পাঠশালার এ উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মহলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102