
কলমেঃ সাইফুল্লাহ বিন আজাদ
রোজার সাজে মুমিন হৃদয়
পবিত্রতায় সাজে,
রোজার মাঝে মুমিন হৃদয়
রবের দিদার খুঁজে।
রোজা রেখে মুমিন মনে
স্বর্গীয় সুখ হাসে,
দীর্ঘ সাধনা ঈদের দিনে
রহমত হয়ে আসে।
কঠোর ত্যাগে মুমিন যখন
দেখলো ঈদের চাঁদ,
প্রাণে তাহার খুশি ঝরে
মিটলো মনের সাধ।
দীর্ঘ দিনের সিয়াম শেষে
মিললো যে প্রতিদান,
মুমিন হৃদয়ে জাগলো রে আজ
খুশির জয়গান।
রবের দেয়া শ্রেষ্ঠ দানে
ধন্য হলো প্রাণ,
দিকে দিকে ছড়ালো আজ
জান্নাতেরই ঘ্রাণ।