বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, বিএনপি নেতা লুৎফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপসহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সিনিয়র সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম কাগুচী, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসের তপন চন্দ্র শীল, উপজেলা মহিলা অধিদপ্তরের উনু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক অশেষ কান্তি দে, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর, কেশবপুর সকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, আল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী, শাহ কামাল, আজিজ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় আলোচনাক্রমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102