বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

গত ১০ মার্চ, মঙ্গলবার এ সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জনতার বিপ্লব ২৪। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জোরালো হয়ে ওঠে।

এনসিপির স্থানীয় নেতা মেহেদী হাসান শিমুল বিষয়টি নিয়ে জনতার বিপ্লব ২৪-এর প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। বারবার স্থানীয় জনগণ অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

খবর পাওয়ার পর জনতার বিপ্লব ২৪ পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক উম্মে কুলসুম খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি তানিয়া রহমান, নির্বাহী সম্পাদক মোঃ ওমর ফারুক, ঢাকা দক্ষিণের স্টাফ রিপোর্টার মাহদী হাসান জিতু এবং স্টাফ রিপোর্টার এম.কে. জাকির হোসাইন বিপ্লবী। পাঁচ সদস্যের এই টিম সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের মতামত সংগ্রহ করেন।

পরিদর্শনে দেখা যায়, সড়কের অনেক অংশই ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে। কোথাও কোথাও ইট ও খোয়ার স্তর উঠে গিয়ে কাদা জমে আছে। ফলে ছোট যানবাহন যেমন রিকশা, অটোরিকশা এবং মোটরসাইকেল চালকদের জন্য চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বড় যানবাহন চলাচলের সময় ধুলো উড়ে পরিবেশও দূষিত হচ্ছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। তখন বোঝাই যায় না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।”

আরেকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বহুবার অভিযোগ করেছি। কিন্তু কেউ এসে ঠিক করার উদ্যোগ নেয়নি। প্রতিদিন যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।”

বিশেষ করে বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কের বিভিন্ন গর্তে পানি জমে থাকার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন পথচারীদের কাদা পানি মাড়িয়ে চলতে হয়, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

এনসিপি নেতা মেহেদী হাসান শিমুল বলেন, “এই রাস্তার সংস্কারের জন্য বরাদ্দ আসার কথা আমরা শুনেছি। কিন্তু বাস্তবে এখনো কোনো কাজ শুরু হয়নি। ফলে জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। আজকের এই পরিস্থিতির জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) দায়ী।”

তিনি আরও বলেন, “এই রাস্তা নারায়ণগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করেন। তাই দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

তিনি নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মাননীয় এমপি সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ, তিনি যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা করেন। জনগণকে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া এখন সময়ের দাবি।”

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করে টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

এদিকে জনতার বিপ্লব ২৪ পরিবারের প্রতিনিধিরা জানিয়েছেন, জনগণের এই ন্যায্য দাবির বিষয়টি তারা নিয়মিতভাবে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত পদক্ষেপ নিয়ে শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কের সংস্কার কাজ শুরু করবেন। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকাবাসী এবং স্বাভাবিক হবে জনজীবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102