বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬ Time View

 

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, জামায়াতের আমীর নুরুল আলম সিদ্দিকী, এনসিপির আহ্বায়ক আব্দুল গাফফার, গণমাধ্যমকর্মী প্রমুখ।

এসময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শুভাশিস রায়, মেডিক্যাল অফিসার রাজীব বিশ্বাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।

আইন-শৃঙ্খলার পরিবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উদযাপন, ২৫শে মার্চ গনহত্যা ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বিশদ আলোচনা করা হয়। বিশেষ করে সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা বাঁধকে টেকসই রাখতে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102