বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

কবিতা: ফিৎরা আদায় কর

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯ Time View

মোহাম্মদ মনজুর আলম অনিক

ফিৎরা আদায় কর বেশি দিন নেই
কতোনা গরীব লোক আশেপাশে আছে,
তাদের ও ঈদ আছে হর্ষ বক্ষ মাঝে
ফিৎরার টাকা দিও তাদের মাঝেই।

এমন গরীব আছে তব আশেপাশে
সারাদিন ভূখা থাকে পায় নাকো ভাত,
বাড়ায়ে দাও হে ভাই সাহায্যের হাত
ফিৎরার অর্থে যেন দূ:খ কিছু নাশে।

দীনদুঃখী ঋণী লোক অর্থ যেন পায়
সেদিকে বিশেষ করে খোঁজ রেখো ভাই।

আবার এমন কিছু অভাবী সমাজে
মুখ ফুটে বলে নাকো অভাবের কথা,
অথচ অভাব ব্যাথা হৃদয়ের মাঝে
তাকে ও ফিৎরা দিও ভুলে যেন ব্যাথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102