শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তারের, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার (৯০) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটায়
রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা তিনটায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার,শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বুলবুল আহমেদ, আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102