
স্টাফ রিপোর্টার জগন্নাথপুর:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর গ্রামের ঐতিহ্যবাহী ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) ইসহাকপুর পশ্চিমপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সমরুল হকের বাড়ির আঙিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব দীন মোহাম্মদ আরজু মন্দ আলী, সমরুল হক এবং সজ্জাদুর রহমানের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
আয়োজক দীন মোহাম্মদ আরজু মন্দ আলী (যুক্তরাজ্য প্রবাসী), সমরুল হক (যুক্তরাজ্য প্রবাসী) ও সজ্জাদুর রহমান (যুক্তরাজ্য প্রবাসী)। মাহফিলটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী তোতা মিয়া ও জমিল মিয়া। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে প্রবাসীদের সুস্থতা ও এলাকার প্রবীণ ব্যক্তিদের দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে আগত অতিথিরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, রমজানের এই পবিত্র মাসে এ জাতীয় মিলনমেলা পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। ইফতার শেষে উপস্থিত সকলে একসঙ্গে নামাজ আদায় করেন।