শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আলখানারপাড় গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ১৩ মার্চ শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০), শেখ ইলিয়াস আলী (৫৪), সাইফুল ইসলাম (২৩), শেখ ফাহিম আহমদ (২৪) সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের ডা.তানজিম নিশ্চিত করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102