
মোঃ আব্দুল হাই জগন্নাথপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ সংসদ কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে নূরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
সংসদ কমিটির অন্য সদস্যরা হলেন -রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।