রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬ Time View

 

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের বৃহৎ সংগঠন প্রেস ফাইভ লালমনিরহাটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার তুষভান্ডার মহিলা কলেজে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেস ফাইভ লালমনিরহাটের উপদেষ্টা রেজাউল করিম মানিক, প্রধান পৃষ্ঠপোষক মেহেদী হাসান জুয়েল, আহ্বায়ক মো. আলতাফুর রহমান, সদস্য সচিব নূর আলমগীর অনু, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102