মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা: পরাভস্ম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫২ Time View

কলমে: চিরঞ্জীব হালদার

এতোদিন কোথায় ছিলেন আজমিরি ধুনোর গন্ধ।
এতদিন কোথায় ছিলেন বকুলবালা

পরাভস্ম সতেরোটা বুলেট নিয়ে
সংশোধন ও সমাজবাদে কেমন লাট খাচ্ছে দেখলেনা।
কী জবাব দেবে পায়েল।
নুন ও পান্তার মধ্যেকার মিসডকল থেকে মাঝে মাঝে ডেকে ওঠে সত্যি প্রেসক্রিপশন।

বাতিল মোবাইল আর ভিজে যাওয়া সম্পর্ক থেকে যে কোন সংশোধনবাদকে খুব বেশী হলে সময় দেবে আড়াই মিনিট।

আর কবে সময় হবে কোলেষ্টরেলহীন নোনতা চায়ে ককটেল রবিঠাকুরের সমাবর্তনের ভীড়ে
চুল তার কবেকার গহীন জীবনের কোজাগরী গান।
বিপ্লব এতদিন কোথায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102