মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

নিজস্ব প্রতিবেদক
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ খুলনার নিরালা এলাকার গ্রীনকো চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক এস. এম. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ আমির হোসেন। প্রধান বক্তা ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিভাগীয় ব্যুরো চীফ প্রভাষক স্বদেশ সরকার।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এস. এম. নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেরোখাদা উপজেলা প্রতিনিধি মো. আকরাম মল্লিক, হরিণটানা থানা প্রতিনিধি অপূর্ব কুমার সরকার, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, দাকোপ উপজেলা প্রতিনিধি মো. শফিকুল সরদার, সিনিয়র রিপোর্টার সন্দীপ কুমার ঘোষ, রিপোর্টার মো. বাকির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি ইব্রাহিম মনির, সোনাডাঙ্গা থানা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবক মো. সেলিম হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও চিত্রশিল্পী মিলন বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বল্প পরিসরে নিজেদের মতামত তুলে ধরে পত্রিকার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, দৈনিক স্বদেশ বিচিত্রা এক সময় দক্ষিণাঞ্চলের মানুষের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি প্রফেসর ড. শেখ আমির হোসেন বলেন, তিনি ব্যক্তিগতভাবে দৈনিক স্বদেশ বিচিত্রার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরিশেষে, উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়ে বিভাগীয় কমিটি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102