বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতি বিশ্বে অশান্তির মুল কারন মার্কিন আধিপত্যবাদ! জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ নিয়ামতপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে গ্রামবাসীর তোপের মুখে বন্ধ নিয়োগ পরীক্ষা গোয়াইনঘাটে ক্যান্সার আক্রান্ত নারীর পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিম গঠন কবিতা: ঈদের মহত্ব দিরাই–শাল্লা নিয়ে সমালোচনার ঝড়, দুঃখ প্রকাশ ছাত্রনেতা তানভীর চৌধুরীর জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ২০২৬ বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিয়ামতপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে গ্রামবাসীর তোপের মুখে বন্ধ নিয়োগ পরীক্ষা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

এলাকার মানুষের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্হানীয়দের বাঁধার মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ জনতার দাবি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও নতুন কমিটির সভাপতির যোগসাজশে পকেট কমিটি গঠন করেন তারা। কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়েই ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আজ সেই বিজ্ঞপ্তির নিয়োগ চলছিল যা বন্ধ করা হয়েছে।
দুপুর ১ টার দিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক প্রবেশ করে নিয়োগ কার্যক্রম শুরু করতে গেলে স্হানীয়রা এসে বাধা দেয়। তাদের দাবি নতুন করে কমিটি গঠন করে এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম পালিয়ে যান। পরে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
মাদ্রাসা অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নজরুল ইসলাম বিভিন্ন নিয়োগ প্রার্থীর কাছ থেকে অনৈতিক লেনদেন করেছেন। আমি অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে রয়েছি তা আমাদের জানাতে দেরি করেছে। এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করে নিয়োগের আহ্বান জানান তিনি।
মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতার চাপে নিয়োগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ সম্পুর্ন করা হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক বলেন, মাদ্রাসার অভ্যন্তরীন কারণে নিয়োগ বন্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102