
লেখকঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম
২৮ শে ফেব্রুয়ারী ইসরায়েল আমেরিকার যৌথ ইরান আক্রমণ ছিলো বিশ্বের সব মানবতা মনুষ্যত্ব পদদলিত করা এক পদক্ষেপ! এটা কোন নতুন বিষয় না, এমন ১৯৮৯ সাল থেকে রেজা শাহর পতনের পর খনিজ তেলের ৪০% প্রাপ্য বন্ধ হওয়ার পর থেকে আমেরিকা তার জমজ ভাই ইসরায়ে কে দিয়ে অগুনিত বার করিয়েছে! এবারের আক্রমণে রাষ্ট্র প্রধান খামেনি সহ উচ্চ সেনাকর্মকর্তা এবং অনেকগুলো পরমাণু বিজ্ঞানী মৃত্যু বরন করেছে! সারা বিশ্বে যে দেশটা মানবতার চাষ করে বেড়ায়, সে কি কোনদিন মানবতার অর্থ খোঁজে। কত দেশের রাষ্ট্র প্রধান কে হত্যা করেছে সেই শত্তুর দশক থেকে! কত নিরীহ জনগনকে হত্যা করেছে মার্কিন আধিপত্য ধরে রাখতে! ১৯৪৫ সালে মিত্র শক্তি জয়লাভ ছিলো হিরোশিমা নাগাসাকি নিরীহ মানুষের উপর পরমাণু বোমা ফেলা! আবার আদালত বসায়ে জাপান জার্মান ইতালি কে বিলিয়ন বিলিয়ন ডলার জরিমানা করা! আজ ও জাপান জার্মান ইতালি যুক্ত রাজ্যে দক্ষিণ কোরিয়া প্রতিটি দেশে প্রচুর সৈন্য রয়েছে, ৫৪ হাজার, ৩৬ হাজার, ৩০ হাজার, মধ্য প্রাচ্যের ১১ দেশে ৭০ হাজার, ছাড়া-ও মহাসাগরগুলো তে ভাসমান যুদ্ধ জাহাজ যেন একটা রণ টহল! সারা বিশ্বে ৮০০ সামরিক ঘাটি কি বিশ্বে কোন শান্তির বার্তা দেয়?
প্রিয় পাঠক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগায়ে ইউরোপের দ্বিত্বীয় বড় দেশটা চিরতরে ধ্বংস করে দিলো! “কোন দেশ তিন বেলা ভাত খায় শুনলে মার্কিন প্রশাসনের ঘুম হারাম হয়ে যায়,” ঐ দেশে হয় গনতন্ত্র, বা ইসলাম তন্ত্র আনতে বা সামরিক তন্ত্র আনতে তারা পয়সা বিনিয়োগ করে! শেষ আঘাত পাকিস্তানের ইমরান, শ্রীলঙ্কার রাজাকাপষ, সিরিয়ার বাশার,বাংলাদেশের শেখ হাসিনা!
বিশ্বকে ধ্বংসের কাছাকাছি নিয়ে আসছে মার্কিন পলিসি! হরমুজ প্রণালী ইরান বন্ধ করেছে, আপনাদের মনে করার কোন কারন নাই আমেরিকা ছেড়ে দিবে, বা ইরানের জয়লাভ হবে, জাতিসংঘ থেকে বিশ্বে জনমত এমন তৈরি করে কচ্ছপ গতিতে এগুচ্ছে যাতে সব দোষ একদিন ইরানের ঘাড়ে যায়! ইউরোপীয় দেশগুলোর কাছে সাহায্য চাচ্ছে আগের মত অন্ধ যুদ্ধে সামিল হতে। এটা নাটক মাত্র !
ইতালি যুক্ত রাজ্য স্পেন জার্মানি অনেকেই স্পষ্ট পক্ষ নিবে না বলে জানিয়েছে! ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি নারী হয়ে ও সবার থেকে উচ্চ কন্ঠে জানিয়েছেন, “আমার আকাশ, আমার দেশের ঘাটি ব্যবহার করতে দেবো না!
প্রিয় পাঠক, জ্বালানি তেলের ক্রাইসিস শুরু হয়েছে সারা বিশ্বে,বাংলাদেশে ও রেশনে গাড়ীর তেল দিচ্ছে, ইউরোপের অনেক শিল্পকারখানা বন্ধের উপক্রম। হাসিনা সরকার ভারতের সাথে তেল চুক্তি করে শিলিগুড়ি থেকে পার্বতী পুর পর্যন্ত ১৩১.৫ কিলো পাইপ লাই নির্মাণ করে গেছিলেন বলে রক্ষা। দিল্লি না ঢাকা এ শ্লোগান কত ভুয়া ছিলো আজ এদেশের শিক্ষিত আহম্মক রা বুঝতে পারছে তো?
তেল ক্রাইসিস সুযোগ নিয়ে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের একত্রিত মোট ৮৪ হাজার সৈন্য নিয়ে চরম আঘাত হানবে ইরানের উপর, অপেক্ষা করুন এবং দেখুন! মার্কিন ইগো এবং স্বার্থ নিজ দেশে অনুভব করুন! ১৯৭১ সালে মুজিবের বাংলাদেশ স্বাধীনতা ঠেকাতে পারে নাই, ১৯৭৫ এ তাকে হত্যা, ১৯৮১ তো সাহায্য কারী ইন্দিরা গান্ধী হত্যা, ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টা দেশ আলাদা করে দেয়া, মার্শাল টিটোর যুগোস্লাভিয়া ভেঙে বসনিয়া বের করে দেয়া —-
২০২৪ সালে ২৯ মিলিয়ন বিনিয়োগ (ট্রাম্প স্টেটমেন্ট) করে মুজিব কণ্যা কে দেশ ছাড়া করা সম্পূর্ণ ভূয়া প্রপাগান্ডার উপর। তখন ৫ টন ইলিশ ভারতে যেতো এখন ১১ টন যায়, কোন চুক্তি বন্ধ না করে তার সুবিধা নিচ্ছে, ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরে কোথায়, সেভেন সিস্টার্স দখলের নামে ভারতীয় ৫০ হাজার সেনা সীমান্তে আনার সুযোগ করে দিয়ে দেশের সার্বভৌমত্ব হারানো হয়েছে —-
পাঠক, বিশ্ব ইরানের উপর নিষ্ঠুর মার্কিন আঘাত নিজ চোখে দেখতে চলেছে! এদেশে কি ইরানের পক্ষে দোয়া করার অনুমতি আছে? থাকলে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ!