শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্স যুবদলের সহ সাধারণ সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান এম ফখরুল ইসলাম ফয়েজ আমার সত্যিকারের ভালোবাসা জগন্নাথপুর উপজেলা যুবদল এর আহবায়ক আবুল হাশিম ডালিম এর ঈদ শুভেচ্ছা কবিতাঃ ঈদ আনন্দে মধ্যবিত্ত ডুমুরিয়া মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত কবিতাঃ দায়ী শুধু নারী! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জগন্নাথপুর পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আব্দুল কাহার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান কবিতাঃ তোমার সঙ্গে আমি

মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

 

মৃত্যু দিও রমাদানে

মোর মৃত্যু হলে খোদা হয় রমাদানে
রমাদানে থাকে খোদা সবে রোজাদার,
রমাদানে থাকে মুক্ত জান্নাতের দ্বার
জান্নাতে দাখিল হয়ে বসবো সম্মানে।

রমাদানে বেরী বন্দী থাকে শয়তান
কলহ বিবাদ মুক্ত থাকে পরিবেশ,
ইবাদতে মগ্ন হয়ে দিন হয় শেষ
সকলেই পড়ে থাকে পবিত্র কুরান।

রমাদানে লোকজন দান করে বেশি
সকলের মাঝে থাকে ভালোবাসা বাসি।

রমাদানে হয় নাকো কবরের শাস্তি
তাই আমি চাই মৃত্যু রমাদান মাসে,
কবরেতে থাকে সদা শান্তি আর শান্তি
কবরেতে কাল যাবে অত্যন্ত হরষে।

ফিতরা আদায় শেষ কর

অতি শীঘ্র শেষ কর ফিতরার পর্ব
ব্যস্ততাই মেতো নাকো কেনাকাটা নিয়ে,
ফিতরা আদায় কর মুসলিম হয়ে
তবে তো বাড়বে ভাই তোমাদের গর্ব।

খাঁটি মুসলিম যারা খাঁটি রোজাদার
ঈদের আগেই করে ফিতরা আদায়,
ফিতরাা পৌছায় তারা গরীব বাসায়
কেয়ামত ভাবে তারা ভাবে পরপার।

রোজার শেষের দিকে ফিতরা ব্যতীত
হয়না মুমিন কভু আত্ম বিমোহিত।

পোশাক কেনার তরে করে নাকো ভীড়
আল্লা খুশি হলো কিনা সদা চিন্তা করে,
আল্লার কাছে ক্রন্দনে ফেলে আঁখি নীর
আল্লা খুশি হলো কিনা তাই কেঁদে মরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102