রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা, যুগ্ম সচিব সাগরিকা নাসরিন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ দেশের সর্ববৃহৎ বড় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এখানে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ঈদগাঁ ময়দানকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে ইতোমধ্যে ধোয়ামোছা,রং করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। ১৯৯তম বৃহৎ এই ঈদ জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন,সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ের পক্ষ থেকে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড.এস এম,ফরহাদ হোসেন জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ছাড়াও র‍্যাব,এপিবিএন এবং পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা,আর্চওয়ে,মেটাল ডিটেক্টর এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে।

কিশোরগঞ্জ সদর আসনের স্হানীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে এবং ইমামতি করবেন হযরত মাওলানা,মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102