
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
পারিনি দিতে একটা ছেলে
তাই আমাকে তালাক দিলে?
মেয়ে জন্মে, দায়ী শুধু নারী
দেয়নি প্রভু সে ক্ষমতা ছেলে বানাতে পারি !
নারীর গতর চষে খালাস পুরুষ জাতি তোরা
গর্ভে সন্তান বয়ে বেড়ানো আমরা কপাল পোড়া!
পরপর তিনটা মেয়ে সবই আমার দোষ
পথে নামায়ে ভগবান আমায় হয়তো দারুন খোশ!
সংসার বিতারিত মা, পারে না ছাড়তে সন্তান
ভাত-কাপড় গৃহহীন মা, আগলে রাখে রক্তের ধন,
মেয়েরা ও মানুষ কবে বুঝবে পারুষ
কবে উঠবে নারীর জীবনে রক্তিম সুরুজ?
কবে বুঝবে এদেশের মানুষ জীববিদ্যার তত্ব
মেয়ে হওয়ার নারী পুরষের X Y ক্রোজম সত্য?
মা-বাবার শেষ বয়সে সেবা দেয় মেয়ে
শ্বশুর শাশুড়ী ফেলে বউ নাইওর করে, স্বামী সাথে নিয়ে!
কত নারী ভুল অপবাদে হচ্ছে গৃহ হারা
পুরুষ চলে বুক ফুলিয়ে আসল দায়ী যারা!
মা’র আছে xx ক্রোমোজম Y যদি দেয় বাপ
নির্ঘাত গর্ভে ছেলে হবে মায়ে পাবে মাফ !
মা তো হতভাগ্য, Y ক্রোমোজম নাই
Y যদি বাবা দেন, সব সমাধান পাই!
বিজ্ঞানের এই যুগে, শিক্ষিত মুর্খ যত
তারা-ও নারীকেই দায়ী করে, ছাড়া ছাড়ি হয় শত!