রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা, যুগ্ম সচিব সাগরিকা নাসরিন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ”

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্স যুবদলের সহ সাধারণ সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান এম ফখরুল ইসলাম ফয়েজ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের কৃতি সন্তান এবং ফ্রান্স যুবদলের সহ-সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির বার্তা। ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সহমর্মিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান আদর্শ।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও ঈদের এই আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়—এই হোক ঈদের মূল শিক্ষা।

এম ফখরুল ইসলাম ফয়েজ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, ইবাদত ও ত্যাগ কবুল করেন এবং আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।
তিনি বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে—এই প্রত্যাশা রইল। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102