
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হুমায়ুন রশিদ মামুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা দেয়। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা।
হুমায়ুন রশিদ মামুন আরও বলেন, প্রবাসে থাকলেও তিনি সবসময় নিজের জন্মভূমির মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি জগন্নাথপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্ভাব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। একই সাথে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির বার্তা।