বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পন জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে এমপি ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর বিনম্র শ্রদ্ধা নিবেদন পিয়ার আলীকে ‘জামায়াত নেতা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন স্বাধীনতা দিবস ও বাংলাদেশের স্বাধীনতা মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২২ Time View

আহছান উল‍্যাহ

 

 

দয়াল প্রভু কোথায় তুমি

বাঁচাও তোমার বিশ্বভূমি

পরিত্রাণের বেশে

দূর করে দাও যুদ্ধরীতি

মনে সবার ভয়ের ভীতি 

শান্তি আনো দেশে।

 

ক্রমেই বাড়ছে লাশের সংখ্যা 

শুনি শুধু মরণ ডঙ্কা

বাজে বিষাদ বাঁশি

মরছে মানুষ শতো শতো

আঘাতে কাতর আরো কতো

নাই যে কারো হাসি।

 

অসহায় আজ বিশ্ববাসী 

অস্রু ধারায় রাশি রাশি

চেয়ে তোমার পানা

চাইলে তুমি সবই পারো

একটুখানি দয়া করো

আর করো’না মানা।

 

দাওনা এবার দয়ার দৃষ্টি 

মোরা তোমার সেরা সৃষ্টি 

কৃপা করো তুমি

আপদ বিপদ রাখো দূরে

ডাকি তোমায় সুরে সুরে

বাঁচাও বিশ্বভূমি।

 

তোমার রহম ছাড়া প্রভু

বাঁচার উপায় নাই গো কভু

ক্ষমা করো তুমি

বিশ্ববাসী সিজদা করে

তোমার রহম পাওয়ার তরে

বাঁচাও বিশ্বভূমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102