রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নানার বাড়ি যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না শিশু সুফিয়া বেগম এর সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা, যুগ্ম সচিব সাগরিকা নাসরিন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময়

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৮ Time View

 

কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসা এর ৬০ (ষাট) জন শিক্ষাথীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব, এবং বিজিবি সব সময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। উক্ত কার্যক্রমের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি সহ অন্যান্য সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরিশেষে, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102