বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পন জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে এমপি ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর বিনম্র শ্রদ্ধা নিবেদন পিয়ার আলীকে ‘জামায়াত নেতা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন স্বাধীনতা দিবস ও বাংলাদেশের স্বাধীনতা মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২১ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা ও উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের মুরব্বী হাজী সুরুজ আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি (২২ মার্চ) রোববার সকাল পৌনে ৯টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে, (২২ মার্চ) রোববার দুপুর ২.১৫ মিনিটে মরহুম সুরুজ আলী জানাযার নামাজ পূর্ব কারিকোনা গ্রামের জামে মসজিদ পাশে অবস্থিত শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন মরহুমে এক আত্বীয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় মরহুমের জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, মরহুমের বড় ভাই পূর্ব কারিকোনা গ্রামের মোতাওয়াল্লি হাজী সিরাজ আলী, মরহুমের বড় ছেলে জামাল উদ্দিন। মরহুমের জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102