
কলমেঃ কাকলি রানী ঘোষ
স্বাধীন দেশেতে জন্ম স্বাধীনতা মনে,
বাংলাদেশ স্বাধীন এ কথাটি মধুর।
বিস্ময় জাগে যে প্রাণে পরাধীন জনে,
অন্যের অধীনে বাস শোষক পশুর।
অত্যাচার নির্যাতন চলে বহু কাল,
প্রতিবাদ মুখরতা বাংলার দেশেতে।
ছাব্বিশে মার্চ শুরু স্বাধীনতা পাল,
রক্তাক্ত বাংলার বুকে রক্তে নদী স্রোতে।
সন্তান হারা মা কাঁদে পরাধীন দেশে,
শিশু রক্তমাখা শিরে চিৎকার ধ্বনি।
কিশোরীর মুখে কালো থাবা দেয় শেষে,
মর্ম বেদনায় গাঁথা স্বাধীনতা মানি।
পূবের আকাশে উঠে ভোরে লাল সূর্য,
পাখি ডানা মেলে উড়ে যায় দিকে।
প্রকৃত স্বাধীন পক্ষী স্বাধীন ঐশ্বর্য,
লাল সবুজে পতাকা স্বাধীনতা সুখে।
শিশু থেকেই কুর্নিশ পতাকা তলেতে,
শিহরি নয়ন মাঝে অসীম সবুজে।
লাল রক্ত সূর্য সম মর্ম বেদনাতে,
স্বাধীন পতাকা তলে মুষ্টিবদ্ধ গর্জে।
জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা স্মরে,
কালজয়ী ইতিহাস শিখবে প্রজন্ম।
পরাধীন হবো না স্বাধীনতা বরে,
বাংলাদেশ স্বাধীনতা জন্ম থেকে জন্ম।