বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ২টি গরু হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা সিলেট-২ আসনের উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে অভিযান, হেলমেট ও কাগজপত্রহীন মোটরসাইকেলে কঠোর নজরদারি আওয়ামীলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র তাদের সাথে কোনো দুরত্ব নেই… নাছির উদ্দীন চৌধুরী নোয়াখালীর সোনাইমুড়ি নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ কবিতাঃ রক্তে কেনা স্বাধীনতা

কামারখাল উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এমপি কয়ছর আহমেদ- সেবারমান উন্নয়ন ও পরিচ্ছন্নতায় কঠোর নজরদারি

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ এম পি মোহাম্মদ কয়ছর আহমেদ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার মানোন্নয়ন ও পরিবেশের পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালের পরিবেশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রোগী ও তাদের স্বজনদের সুস্থতা নিশ্চিতে চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।”
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ কায়সারকে রোগীদের প্রতি আন্তরিক আচরণ বজায় রাখা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, সদস্য মো. হুমায়ুন কবির, বিএনপি নেতা সাদিক হোসেন রাজু, আনোয়ারুল হক, উকিল আলী, সামছুল হক ও শিবলু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান,পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য,মিডওয়াইফ সুমা বেগম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া,সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সালেহ আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক ও সহ-সভাপতি ইমাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিদর্শন শেষে এলাকাবাসী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ কায়সারের চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102