
মোঃ জাবেদুল ইসলাম
রক্তে কেনা স্বাধীনতা এই,
দেশটা মোদের ভাই।
বীর সেনাদের স্মৃতি ছবি,
আমরা কেহ ভুলি নাই।
শাসন শোষণ বঞ্চনা আর,
অবহেলা নিপীড়ন হতে।
মুক্তি পেতে লড়াই করে যায়,
পাক হানাদারদের সাথে।
বীর বাঙালি ঐক্য গড়ে,
ডাকে স্বাধীনতা।
রক্ত দিবো জীবন দিবো,
থাকবো না পরাধীনতা।
ত্রিশ লাখ শহীদ ভাইয়েরা,
দিল তাজা প্রাণ।
এই বাংলায় শোধ হবে না,
তাদের অবদান।
দুই লাখ মা বোন সম্ভ্রম দিল,
রক্ষা করে এই দেশ।
রক্তে কেনা স্বাধীনতা,
সোনার বাংলাদেশ।
সাতই মার্চের ভাষণ দেন,
বঙ্গবন্ধু শেখ মুজিব।
রক্ত দিয়ে করবো মোরা,
এই দেশটা সজীব।
বজ্র কন্ঠ আওয়াজ করে,
বলেন মহান নেতা।
রক্ত ঢেলে আনবো মোদের,
প্রিয় স্বাধীনতা।