বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ২টি গরু হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা সিলেট-২ আসনের উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে অভিযান, হেলমেট ও কাগজপত্রহীন মোটরসাইকেলে কঠোর নজরদারি আওয়ামীলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র তাদের সাথে কোনো দুরত্ব নেই… নাছির উদ্দীন চৌধুরী নোয়াখালীর সোনাইমুড়ি নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ কবিতাঃ রক্তে কেনা স্বাধীনতা

নোয়াখালীর সোনাইমুড়ি নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম সোহাগ সূত্রধর। সে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের (ওয়ার্ড নং ৪) বিপুল সূত্রধর ও বিউটি রানী সূত্রধরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ওয়াছেকপুর গ্রামে অবস্থিত তার নানার বাড়ি থেকে সোহাগ নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় সোহাগের পরনে ছিল একটি কালো জ্যাকেট ও জিন্স প্যান্ট। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট।
এই ঘটনায় আইনি সহায়তা এবং নিখোঁজ বিষয়টি নথিবদ্ধ করতে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সোহাগের আপন চাচা শ্রী বিবাশ সূত্রধর সাংবাদিকদের জানান, পরিবারের সদস্যরা বর্তমানে অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগের ঠিকানা: শ্রী বিবাশ সূত্রধর (চাচা)
মোবাইল: 01784-357654

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102