রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে 

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার ৩নং মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (রসুলপুর) গ্রামের মোঃ পিয়ার আলীর বাড়িতে এই অভিযান চালানো হয়।

বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং একটি ১২ বোর পাইপ গান উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেখান থেকে ৭.৬৫ মিঃমিঃ পিস্তলের এ্যামো, ৫টি .২২ এ্যামো, ৬টি ১২ বোর শটগান এ্যামুনেশন এবং ১৪০০টি ৫.৫ মিঃমিঃ ক্যালিবার এ্যামোনেশন জব্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ৫৭ ইষ্ট বেঙ্গলের লেঃ কর্নেল সালেহ আল হেলাল, পিএসসি-এর নেতৃত্বে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জগন্নাথপুর থানার এসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দলও অংশ নেয়।

অভিযান শেষে উদ্ধারকৃত সমস্ত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

গত বছরের ৪ ডিসেম্বর জগন্নাথপুর থানায় দায়েরকৃত একটি মারামারি মামলার (মামলা নং-০৪) এজাহারভুক্ত আসামি মোঃ পিয়ার আলী, পিতা- আরশদ আলীকে গ্রেপ্তারের উদ্দেশ্যেতল্লাশি চালানো হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিয়ার আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102