সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় মাসিক আইন শৃংখলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিলেন সাইফুল ইসলাম মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

 

খুলনা অফিস:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনার বয়রা এলাকায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে রচনা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকাল ৩ টায় বয়রার মুজগুন্নি আবাসিক এলাকার ৯৯, স্নেহা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একাডেমির নিজস্ব কার্যালয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক ধনঞ্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো ইশরাক আবরার সিদ্দিকী, লুবাইনা মাহি, মাহাদি হাসান, তাহমিদুজ্জামান অহন, আমির আলি, মেহেরিন মেহজাবিন, জান্নাতুন তাজরিন, প্রজ্ঞা বিশ্বাস, প্রাঞ্জল ঋদ্ধ বিশ্বাস, জামিলা ইসলাম, নিশীথ মিস্ত্রী। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সমরেশ মিস্ত্রী, ডাঃ ঊর্বি রায় চৌধুরী, আমিনা জান্নাত, শামীমা সুলতানা লাকি, ফাতেমা, হাফিজা খানম, হাসনা হেনা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরদার আব্দুল্লাহ আল মামুন, গাজী শাহ মাখদুম, অনামিকা সাহা তিন্নি, আরিফুল ইসলাম (আরিফ)।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
পরিশেষে সকলের শুভকামনার মধ্য দিয়ে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102