শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশু‘র মৃত্যু জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার নীলফামারীর ডিমলায় শিলা ও বৃষ্টিতে ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা নৃশংসভাবে খুন হওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়ার শোক সন্তপ্ত পরিবারের পাশে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লুটপাট ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল অণু কবিতা- কলমেঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম জগন্নাথপুরে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোর চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ মোঃ জাবেদুল ইসলাম’র তিনটি কবিতা

স্বাধীনতা হলো মুক্তির লড়াই

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

মোঃ জাবেদুল ইসলাম

স্বাধীনতা হলো মুক্তির লড়াই,
বর্গিদের দেশ থেকে তাড়াই।
আমার দেশে আমিই থাকবো,
ভিনদেশী কোনো শত্রু ছাড়াই।

স্বাধীনতা হলো আমার কথা,
আমি বলবো স্বাধীন ভাবে।
নিরাপদে চলি ফিরি সবাই,
সুখ দুঃখ হাসি খুশি সমভাবে।

স্বাধীনতা হলো আমার মাতৃভূমি,
আমার প্রাণ প্রিয় জন্মভূমি।
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে,
রক্ষা করে মোদের বঙ্গভূমি।

স্বাধীনতা হলো মাথা নত নয়,
শির উঁচিয়ে এগিয়ে চলা।
বীরের বেশে আওয়াজ তুলে,
স্বাধীন বাঙলার কথা বলা।

স্বাধীনতা হলো পিছু হটা নয়,
স্বাধীন ভাবে নয় তো ভয়।
স্বাধীনতা হলো প্রতিবাদ করা,
স্বাধীনতা হলো হবে বিজয়।

স্বাধীনতা হলো একটি চেতনা,
স্বাধীন এক টুকরো ভূখণ্ড।
স্বাধীনতা হলো একটি মানচিত্র,
স্বাধীনতা হলো নয় কোনো দ্বন্দ্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102