শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নৃশংসভাবে খুন হওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়ার শোক সন্তপ্ত পরিবারের পাশে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লুটপাট ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল অণু কবিতা- কলমেঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম জগন্নাথপুরে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোর চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ মোঃ জাবেদুল ইসলাম’র তিনটি কবিতা সৈয়দেনা মোবারক শাহ (রাঃ) এর ৬৪তম পবিত্র ওরশ মোবারক আজ ​কবিতা: অস্তিত্বের দহন মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা

নৃশংসভাবে খুন হওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়ার শোক সন্তপ্ত পরিবারের পাশে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ Time View

 

খুলনা অফিস:

 

সম্প্রতি নগরীর লবণচরা থানার রায়পাড়ার কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের কন্যা শিশু জান্নাতুল মাওয়া পরিবারের সাথে হারিণটানা থানার সাচিবুনিয়া এলাকায় মামার বিয়ের দাওয়াতে বেড়াতে যেয়ে দুরসম্পর্কের দাদার হাতে নৃশংসভাবে খুন হওয়ায় তার শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা এবং খোঁজ-খবর নিতে আজ শুক্রবার দুপুর ১২.০০ টার দিকে তার পিত্রালয়ে যান খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এবং নিরাপদ খুলনা চাই এর প্রধান উপদেষ্ঠা অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময়ে তার সাথে ছিলেন নিরাপদ খুলনা চাই এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোওয়ার হোসেন, সাপ্তাহিক আজকের জন কথার নির্বাহী সম্পাদক নাজমুল তারেক তুষার, নিরাপদ খুলনা চাই এর নেতা তালকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল আলীম, ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে নেতৃবৃন্দ জান্নাতুল মাওয়ার পিতা, দাদা, চাচাসহ পরিবারের অন্যান্যদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন এবং তাদেরকে সান্তনা প্রদান করে ধৈর্য ধারণ করার পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ এসময় হত্যাকারী গ্রেফতার হওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং মামলা পরিচালনাসহ এ দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দ বলেন আইনের শাসন নিশ্চিত না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে বারংবার এহেন পাশবিক ঘটনা ঘটে থাকে। মামলাটির প্রক্রিয়ার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সাহসিকতার সহিত কাজ করার আহ্বান জানিয়ে খুনীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102