সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় মাসিক আইন শৃংখলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিলেন সাইফুল ইসলাম মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল

নীলফামারীর ডিমলায় শিলা ও বৃষ্টিতে ভুট্টা-মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ২৯ মার্চ মধ্যরাতে আকস্মিক শিলা ও ভারী বৃষ্টিতে কৃষি জমির ভুট্টা ও মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে স্থানীয় কৃষকদের মাঝে চরম হতাশা ও দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ভুট্টা ও মরিচের ক্ষেতগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে।
ডিমলা উপজেলার সালহাটি এলাকার কৃষক মোহাম্মদ আমিনুর রহমান এবং দক্ষিণ তিতপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল্লাহসহ একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঋণ নিয়ে ফসলের চাষাবাদ করেছিলেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে তাদের অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমরা ঋণ নিয়ে ভুট্টা ও মরিচ চাষ করেছিলাম। কিন্তু শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব তা নিয়ে খুবই চিন্তায় আছি।
এদিকে অতিরিক্ত শিলা ও বৃষ্টির কারণে অনেকের বসতবাড়িও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ থেকে ৭ বছরের মধ্যে এ ধরনের তীব্র শিলাবৃষ্টি এই এলাকায় খুব কমই দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা আবার নতুন করে চাষাবাদ শুরু করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102