রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কবিতাঃ নারী তুমি জাগো

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

কলমেঃ সানজিদা রসুল

নারী তুমি দেখিয়েছো জগতের সব আলো
দূর করছো গর্ভের আঁধার কালো
দেখিয়েছো এই ধরণীর আলো বাতাস বায়ু মৃত্তিকা সকল সৌন্দর্য।
নিকৃষ্ট কিছু পুরুষ আছে- যারা শুধু নারীকে দাসী বানিয়ে রাখে- তার ইজ্জত কে চরম ভাবে পদতলে পিষে তার নারী সত্বা কে নিছক বিনোদনের সামগ্রী বানিয়ে- কাপুরুষের মতো পালিয়ে যায়– ধিক সেই কাপুরষ কে -আজকের দিনে যেনো সেই হতভাগা পুরুষ কোন আওয়াজ না তুলে — তবে সে তার পুরুষত্ব কে অবমাননা করবে।
শুভ বোধ উদয় হোক– সেইসব পুরুষদের যাদের দিনে ভদ্র পোষাকে ভদ্রলোক মনে হলেও– বাস্তবে তারা ব্যর্থ পুরুষ – যিনি শুধু নারীর ইজ্জত কে চরম ভাবে অপমান করে– গা ঢাকা দেয়।
আজকের দিনে তাদের মনুষ্যত্বের হোক পরাজয়-
নারী নয় কোন ঠুনকো খেলনা -খেলা শেষ হলেই তার স্থান হবে অবহেলার রাখা কোন এক অন্ধকার কুটিরে
যেখানে দম বন্ধ হয়ে সেই নারী ছটফট করবে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত।
জাগো নারী আজ আওয়াজ তুলো নারী নয় কোন ভোগের মাংস
নারী হলো সমাজ সংসার কে সাজিয়ে দেওয়ার জন্য মমতাময়ী এক মজবুত কারিগর।
নারী হলো পুরুষ কে পরম যত্নে আগলে রাখার জন্য
নারী নয় শুধু পুরুষের ভোগের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102