রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি বহুমাত্রিক নজরুল

প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের শাসন গ্রামের এক অসহায় নারী সিতারা বেগম (৫০) প্রভাবশালী চক্রের হাতে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সপরিবারে ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে স্থানীয় সংবাদকর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি তার ওপর হওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিতারা বেগম জানান, তার প্রতিবন্ধী ছেলে মোঃ সায়েস্তা মিয়া একটি মামলায় কারাগারে থাকাকালীন সাচায়ানী গ্রামের মৃত আয়াজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম এবং তার সহযোগী স্থানীয় জামায়াত নেতা ও সাংবাদিক পরিচয়দানকারী তৈয়বুর রহমান তাকে সহায়তার আশ্বাস দেন। ছেলেকে ফাঁসির ভয় দেখিয়ে তারা সিতারা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। ছেলের মায়ায় অন্ধ হয়ে ওই অসহায় নারী তার পালিত ২৫০টি হাঁস বিক্রি করে অত্যন্ত কষ্টে জোগাড় করা ৬০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর তারা ছেলেকে মুক্ত করার কোনো উদ্যোগই নেয়নি। পরবর্তীতে সিতারা বেগম ঘর বন্ধক রেখে ও গরু বিক্রি করে অন্য মাধ্যমে ছেলেকে জামিনে মুক্ত করেন।

তিনি জানান,, পাওনা ৬০ হাজার টাকা ফেরত চাইলে নুরুল ইসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২২ মার্চ নুরুল ইসলাম সিতারা বেগমের বাড়িতে ঢুকে তাকে সশরীরে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে এই প্রভাবশালী চক্রটি সিতারা বেগমকে সপরিবারে গ্রামছাড়া করার এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে তিনি জানান। সিতারা বেগম আক্ষেপ করে বলেন, “আমি আমার পালিত হাঁসগুলো বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন টাকা ফেরত চাইলে তারা আমাকে মারধর করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আমার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নিজ বাড়িতেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।”

সিতারা বেগম আরও জানান, গত ২২ মার্চ তিনি জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি, বরং হুমকির মাত্রা দিন দিন বাড়ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত তার আত্মসাৎকৃত ৬০ হাজার টাকা উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় নারীর ওপর হামলাকারী ও হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। পরিশেষে, সিতারা বেগম সমাজের বিবেকবান মানুষ ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এই জুলুম থেকে মুক্তি ও ন্যায়বিচার প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102