
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম (ইউএনও)। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে থানা পুলিশ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।