মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯ Time View

 

খুলনা অফিস

খুলনা নগরীর ইকবালনগর এলাকায় ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে শিল্পচর্চার পাশাপাশি যত্নের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে হারিয়ে যেতে বসা অতীতের স্মৃতি। এর প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস দীর্ঘদিন ধরে ঐতিহ্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ৩০ মার্চ সন্ধ্যায় ঝালকাঠির কলেজ মোড় থেকে আগত শিফাত হাওলাদার এবং গাবখান সেতু সংলগ্ন এলাকা থেকে মোঃ জুম্মান হাওলাদার খুলনায় একটি বিশেষ কাজে এসে অনলাইনে পরিচিত চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শন করেন।পরিদর্শনকালে অতিথিরা সংরক্ষিত বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ হাতে তুলে নিয়ে দেখেন শিফাত হাওলাদার একটি ঐতিহ্যবাহী হুক্কা এবং মোঃ জুম্মান হাওলাদার পুরনো লোহার আয়রন হাতে নিয়ে অতীতের ব্যবহারিক ইতিহাস অনুভব করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মিলন বিশ্বাস।সংরক্ষণশালার সংগ্রহ দেখে অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে মিলন বিশ্বাস বলেন, “অচলকে সচল রাখতে চাই। শৈশবের স্মৃতিবাহী রেডিও, ওয়াকম্যান কিংবা ফাউন্টেন পেন এসব আমাদের ইতিহাসের অংশ, যা আজ বিলীন হয়ে যাচ্ছে। আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষিত থাকুক। তিনি আরও জানান, আশি ও নব্বই দশকের এবং ষাট দশকের প্রথম দিকের প্রায় তিন শতাধিক মানুষের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ইতোমধ্যে সংরক্ষণশালায় যুক্ত হয়েছে। একাডেমির শিশু শিল্পী ও তাঁর পরিবারের সদস্যরাও নিজ নিজ ঘরে থাকা পুরনো ঐতিহ্যবাহী জিনিস উপহার হিসেবে প্রদান করেছেন। এছাড়া আলো মিডিয়া গ্রুপের সভাপতি আহমেদ হোসাইন ছানু এবং কবি মোঃ জাবেদুল ইসলাম কুরিয়ারের মাধ্যমে বেশ কিছু মূল্যবান ঐতিহ্যবাহী উপকরণ পাঠিয়েছেন। অনেক শুভানুধ্যায়ীও এই উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিজ জন্মস্থান ঝালকাঠির তরুণদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে মিলন বিশ্বাস বলেন, “নবীন প্রজন্মের এমন আগ্রহ সত্যিই অনুপ্রেরণাদায়ক। তারা মনোযোগ দিয়ে সবকিছু দেখেছে, প্রশ্ন করেছে এটাই আশার আলো।” তিনি তাদের জন্য আশীর্বাদ কামনা করেন, যেন এই ইতিবাচক মনোভাব নিয়ে তারা আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারে।
পরিদর্শনের একপর্যায়ে শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে আবারও আসার আমন্ত্রণ জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102