বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
টাঙ্গাইলে শাশুড়ী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে ছেলের বউকে হয়রানির অভিযোগ কবিতা: বুনো পথ – কলমে: শিরিনা আক্তার সিলেটের বিশ্বনাথে বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধামের মন্দিরে চুরি জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে- মাওঃ হাবিবুর রহমান ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের আজ বকশিবাজার দরবারে পবিত্র এগারো শরীফ মেহফিল খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা কবিতা: আজও ভালোবাসি কয়রার মহারাজপুর ইউনিয়নে পরিত্যক্ত ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা ডিমলায় র‍্যাব পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

আলো প্রতিবেদক:

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যুর ঘটনায় ৫ দালালসহ একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) রাতে জগন্নাথপুর থানায় মানবপাচার ও প্রতারণা আইনে মামলাটি করেন নিহত আমিনুর রহমানের পিতা মো. হাবিবুর রহমান।

মামলার আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে বিলাল মিয়া ও দুলাল মিয়া এবং জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম। এছাড়া মামলায় জসিম মিয়া ও এনাম নামের আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা অজ্ঞাত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে উন্নত জীবনের প্রলোভনে দালালের মাধ্যমে দেশ ছাড়েন জগন্নাথপুর উপজেলার আমিনুর রহমান, ইজাজুল হক মনি, সায়েক আহমদ, মো. আলী আহমদ ও নাঈম মিয়া। জনপ্রতি ১১ থেকে ১৩ লাখ টাকা নিয়ে তাদের লিবিয়া থেকে একটি অনিরাপদ রাবার বোটে তুলে দেওয়া হয়। সাগরে ৫-৬ দিন ভাসমান থাকার পর খাবার ও পানির অভাবে তারা মারা যান। অভিযোগ রয়েছে, দালালদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং ২০২৬ সালের অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আন্তর্জাতিক এই চক্রের শেকড় খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102