বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টাঙ্গাইলে শাশুড়ী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে ছেলের বউকে হয়রানির অভিযোগ কবিতা: বুনো পথ – কলমে: শিরিনা আক্তার সিলেটের বিশ্বনাথে বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা ধামের মন্দিরে চুরি জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে- মাওঃ হাবিবুর রহমান ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের আজ বকশিবাজার দরবারে পবিত্র এগারো শরীফ মেহফিল খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা কবিতা: আজও ভালোবাসি কয়রার মহারাজপুর ইউনিয়নে পরিত্যক্ত ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা ডিমলায় র‍্যাব পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

কবিতা: বুনো পথ – কলমে: শিরিনা আক্তার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

পাহাড়-উপত্যকা বেয়ে,
বনবাদাড়ের ছায়ে ছেয়ে,
নদনদী, খাল-বিল ছাড়ি—
দিবো মোরা স্বপ্ন পাড়ি।

হাঁটবো বুনো পথে,
হাতটি রেখে তোমার হাতে,
লাল মাটির সেই পথ ধ’রে—
যাবো মোরা অচীনপুরে।

খোঁপায় গুঁজে বুনো ফুল,
কানে নাকে পরে দুল,
পাহাড়ি হাওয়ায় দুলে মন—
জেগে ওঠে নীরব বন।

পায়ের নুপুর ঝুমুর বাজে,
সকাল, দুপুর কিংবা সাঁঝে,
সেই সুর ভেসে যায়—
নিভৃত মন কল্পনায়।

ঝর্ণা যখন নামে বেয়ে
শীতল জলে প্রাণ জুড়িয়ে।
পথ পাহাড়ি আঁকেবাঁক,
পাখির ডাক ঝাঁকে ঝাঁক।

দূর বনে হরিণ দৌড়,
পাখির ডাকে মধুর সুর,
ঝাউয়ের ডালে দোলে হাওয়া—
মনকে নিয়ে হারিয়ে যাওয়া!

সখা ডাকে সখীরে
সাঁকো পার ধীরে ধীরে
খুঁজে পেতে মনের নীড়
ভালোবাসায় শপথ দৃঢ়।

প্রকৃতিতে মিশে বুক
অনুভবে পাবে সুখ।
মেঠ পথে বুনো রূপ—
বাংলা আমার অপরূপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102