
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আর্য অভি এন্ড্রু , তিন বন্ধু তারা
একই গায়ে বাস একই তাদের কায়া,
অভি যখন নামাজ পাড়ে
আন্ড্রু দেয় ছায়া !
হিন্দু-মুসলিম বৌদ্ধ খৃষ্টান
না-ই ভেদাভেদ,
একজনের সৃষ্টি সবাই
বলছে, কুরআন বাইবেল বেদ!
এক গায়ে তে বাস করে
একই মাঠে খেলা,
একই সকাল সূর্য ওঠে
ডোবে একই বেলা !
একই পাড়ায় হাট-বাজার
একই স্কুলে পড়া,
মাটির কলসির জল পান
একই কুমারের গড়া!
একই পাড়ায় মন্দির মসজিদ
একই পাড়ায় গীর্জা,
বংশের পদবী একই সবার
মুনশি শিকদার মির্জা !
একই ঘাটে স্নান সারে
একই নদীর মাছ,
একই বাগানের ফলফুল
একই খাটের গাছ !
মসজিদে আযান দেয়
মন্দিরে উলু,
গীর্জায় বাইবেল পাঠ
ত্রিপিটক প্যাগোডায় শুরু!
আমরা মানুষ এ-ই পরিচয়
সারা দুনিয়ায় —
মানবতা মনুষ্যত্ব আসল ধর্ম
আসল নকল বিচারক, উপরে খোদায়!