সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
একাত্তর থেকে ২০২৬: ইতিহাসের দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা জগন্নাথপুরে ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে অকেজো জগন্নাথপুর বাজারের সিসি ক্যামেরা: বাড়ছে চুরি ও অপরাধের আতঙ্ক এসিপিবির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মনোনীত হলেন শাহ্ মাহফুজুল করিম দেশের ৯ জেলায় ১০টি ‘স্বপ্নজয়ী পাঠশালা’ অসহায় শিশুদের শিক্ষায় মানবিক দৃষ্টান্ত স্থাপন—প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিনের উদ্যোগ শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল ময়মনসিংহ থেকে উদ্ধার গ্রেপ্তার ২ সিলেটের বিশ্বনাথের প্রবীণ শিক্ষাবিদ আব্দুল বারীর ইন্তেকাল- দাফন সম্পন্ন অণু কবিতাঃ আরতি থালা! সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য কবিতা: কাছের মানুষ

অকেজো জগন্নাথপুর বাজারের সিসি ক্যামেরা: বাড়ছে চুরি ও অপরাধের আতঙ্ক

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

মোহাম্মদ সুজন মিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে জননিরাপত্তার স্বার্থে সরকারিভাবে বসানো সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, নজরদারি না থাকায় এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর প্রধান বাজার, হাসপাতাল রোড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপিত ক্যামেরাগুলোর বেশির ভাগই এখন অকেজো। কোথাও তার ছিঁড়ে ঝুলে আছে, আবার কোথাও যান্ত্রিক ত্রুটির কারণে কন্ট্রোল রুমের সাথে সংযোগ বিচ্ছিন্ন। এক সময় এই ক্যামেরার ভয়ে অপরাধীরা তটস্থ থাকলেও, এখন সেগুলো কেবলই ‘শো-পিস’ হিসেবে দাঁড়িয়ে আছে।
উল্লেখ্য যে, জগন্নাথপুর বাজারকে আধুনিক ও নিরাপদ করতে ২০১৮-১৯ অর্থবছর থেকে ধাপে ধাপে এসব সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কয়েক লক্ষ টাকা ব্যয়ে এসব ক্যামেরা লাগানো হয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝি থেকে পূর্ণাঙ্গভাবে এর ব্যবহার শুরু হয়, যা অপরাধ দমনে ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে ব্যাপক সহায়তা দিয়ে আসছিল।
বাজারের ব্যবসায়ীরা জানান, আগে সিসি ক্যামেরা সচল থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ার ভয় কম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি টাকা খরচ করে ক্যামেরা লাগানো হলো, কিন্তু এখন সেগুলো কাজে আসছে না। যেকোনো বড় অপরাধ ঘটে গেলে এখন আর অপরাধী শনাক্ত করা সম্ভব হবে না।”

পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে এই স্থবিরতা তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এই সিসি ক্যামেরাগুলো দ্রুত মেরামত বা নতুন ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন জগন্নাথপুরবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102