শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির ইন্তেকাল

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

মো: রাসেল খান (শিবপুর প্রতিনিধি) নরসিংদী:

নরসিংদী জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও শিবপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব তাজুল ইসলাম খান ঝিনুক গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় সরকারি শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাযায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া স্যার), বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু সহ অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী। এ সময় তারা মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102