শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:

২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে হাফেজ ইয়াছিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আমির অধ্যাপক অহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন সভাপতি মোঃ জয়নাল আবেদিন। সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ আল আমিন ভূঁইয়া। সাদকপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম, জামাত নেতা মোঃ সাইদুর রহমান, ৩ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ সোহেল, পীর যাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ ইসমাইল হোসেন, শরীফুল ইসলাম মোল্লা, আবু ইউসুফ প্রমূখ।
কর্মী সভায় এক, দুই ও তিন নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। মোঃ ইসমাইল হোসেন কে সভাপতি ও মোঃ খলিলুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১ নং ওয়ার্ড আংশিক কমিটি গঠন করা হয়।
মোঃ মফিজুল ইসলাম সর্দার কে সভাপতি ও মোঃ আবু নাছের কে সাধারণ সম্পাদক করে ২ নং ওয়ার্ড আংশিক কমিটি গঠন করা হয়।

মোঃ জহিরুল ইসলাম কে সভাপতি ও মোঃ আবু ইউসুফ কে সাধারণ সম্পাদক করে তিন নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102