শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

“কবিতা” “নিঃসঙ্গ জীবন”

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

“লেখকঃ নাইমা ইসলাম”

মূল্যহীনেই থাকবো না হয়
তুমিই থেকো দামি,
পর থাকলে নতুন করে
পর হবো না আমি..!!

দূরে থেকেই দেখবো তোমার
হাসি মুখের আলো,
একটা কথাই থাকবে বাকি –
কত্ত বাসি ভালো..!!

কাছে এলেই কাঁদবে দু’চোখ
হারিয়ে ফেলার ভয়ে,
থেকো না হয় অন্য বুকে
অন্য কারো হয়ে..!!

একটা প্রেমিক থাকবে একা
বলবে না কেউ এসে –
রাত জেগে আর যেও না ওই
মনখারাপের দেশে..!!

তোমার চোখে ভাসবে না প্রেম
অথই নোনা জলে,
ধরবে না কেউ বায়না তো এই
রাতের মোবাইলে..!!

তখন তোমার অন্য শহর
অন্য প্রেমের পাড়া,
আমার বুকে বাজবে শুধু
নিঃসঙ্গ একতারা..!!

“লেখকঃ নাইমা ইসলাম”
“চট্টগ্রাম,বাংলাদেশ”
“তারিখঃ ২৪/০৯/২০২৪ সাল”
“লেখার সময়ঃ বিকাল ৫টা”

###### সবার প্রতি শুভেচ্ছা রইলো..!!#####

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102