শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

মো ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপর বেলা মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে। আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102