শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ময়নামতিতে ফরিজপুর এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

“দেশকে ভালবাসুন মাদক মুক্ত জাতি গঠনে এগিয়ে আসুন” ও “মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে” এ সকল প্রতিপাদ্য স্লোগান মাথায় রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকার সচেতন মহলের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালির আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে ফরিজপুর এলাকায় এ আয়োজন করা হয়।
র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকাসহ ফরিজপুর গ্রামের সকল সড়ক গুলো প্রদক্ষিণ করে আয়োজকরা এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

আয়োজকরা বলেন, বর্তমান সমাজের রন্দ্রে রন্দ্রে মাদকের ভয়াবহতা প্রবাহিত হয়ে আছে। আমরা যারা সচেতন অভিভাবক আছি, সন্তানদের নিয়ে আগামী দিনগুলোর জন্য খুবই আতংকে আছি। সকল অপকর্ম থেকে সন্তানদের আগলে রাখতে সকলকে কঠোর হতে হবে, মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে বাঁচাতে হবে।
আমাদের এই ফরিজপুর এলাকায় বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কোন প্রকার দূর্নীতি চলবেনা।
আজকের র‍্যালি থেকে সকলকে সাবধান করে দিচ্ছি, যারা অপকর্মের সাথে জড়িত, সাবধান হয়ে যান, অন্যথায় আমরা অভিভাবকরাই এই কু-কর্মকারীকে ধরে আইনের কাছে সোপর্দ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102