শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা।উক্ত প্রস্তুতিমূলক সভাটি পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস,পৌর সভাপতি বাবুরাম মন্ডল,জেলা পূজা উদযাপন পরিষদের নেতা মৃত্যুঞ্জয় সরদার সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ।সভায় উপজেলা নির্বাহী অফিসার,সেনা ক্যাম্প ইনচার্জ,থানা অফিসার ইনচার্জ জানান,পাইকগাছা উপজেলায় মোট ১২৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যথাসম্ভব নিরাপত্তায় কাজ করবে।ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজা নিরাপদে সুষ্ঠু সুন্দরভাবে পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102